কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:১৬ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

কলকাতায় ছাত্রছাত্রীদের ফুলহাতা জামা পরার নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রভাব বিস্তার শুরু করেছে ডেঙ্গু। যার সংক্রমণ ঠেকাতে নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ।

নির্দেশনা অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের ফুলহাতা জামা ও ফুল প্যান্ট পড়তে হবে। সেই সঙ্গে ডেঙ্গুর সংক্রমণ এড়াতে পরিষ্কার রাখতে হবে স্কুলের ছাদ ও আশপাশের এলাকা।

ডেঙ্গু প্রতিরোধে গতকাল মঙ্গলবার কলকাতা পৌরসভায় একটি বৈঠক হয়। যেখানে স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগমসহ পৌরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পারিষদ অতীন ঘোষ, পৌর কমিশনার বিনোদ কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সুব্রত রায়চৌধুরীসহ উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

বর্ষার শুরু থেকেই শহরে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ বৃদ্ধি পেতে শুরু করেছে। যার জন্য ইতোমধ্যেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যেই বৈঠক হয়।

পৌরসভার হিসাব বলছে, শহরে ২৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় শিশু ও প্রবীণদের নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : ওমরাহযাত্রীদের যে অনুরোধ করল সৌদি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X