কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৮:০৮ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ওমরাহযাত্রীদের যে অনুরোধ করল সৌদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এই অনুরোধ জানানো হয়। খবর গালফ নিউজের।

টুইটে জানানো হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন। এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চলতি বছরে হজ আদায় করেছেন ১ কোটি ৮০ লাখ দেশি-বিদেশি হজযাত্রী। করোনা মহামারির পর এই প্রথম এত সংখ্যক মানুষ হজ আদায় করেছেন।

হজ শেষে জুলাই থেকে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, থাকবে আরও অন্তত ১০ মাস। এই মৌসুমে অন্তত ১ কোটি দেশি-বিদেশি মুসল্লি ওমরাহ করবেন বলে আশা করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন : ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X