কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দুদের নিরাপত্তা চেয়ে ভারতে বিক্ষোভ, আটক ৫০০

ভারতে হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ভারতে হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ভারতে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন দল ও গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় অন্তত ৫০০ জনকে আটক করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ পালিত হয়েছে। রাজা রাঠিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ পালিত হয়। এ সময় সেখান থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ। তাদের মধ্যে অন্তত ১০০ জন নারী রয়েছেন।

বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দু মুন্নানি সংগঠক রাজু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দররাজন, আরএসএস নেতা কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগারাজাম এবং হুইপ দুরাইস্বামী।

বিক্ষোভে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া তারা হিন্দুদের নিরাপত্তার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মার্চ করার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের বাধা দেয় এবং সেখান থেকে তাদের আটক করে।

আটক বিক্ষোভকারীদের আরআর স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি এবং এমটিসির বাসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শহরের আনা অডিটোরিয়ামে আটক করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পেরিয়ামের একটি করপোরেশন কমিউনিটি হলে আটক রাখা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চেন্নাইয়ের ইগমোর থানা পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি ছাড়াই বিক্ষোভের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১০

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১১

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১২

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৩

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

১৪

নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধ

১৫

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই, টিভি-মোবাইলে দেখবেন কিভাবে

১৭

শহীদ ফাইয়াজ হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন বাবা

১৮

কবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’?

১৯

শ্রমিক লীগ নেতা আবু হাসান গ্রেপ্তার

২০
X