কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বোমা মেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ছবি : সংগৃহীত
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’ বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেওয়া হয়। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ হুমকি দেওয়া হলো।

তবে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে।

হুমকির বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হুমকি-সংবলিত ইমেইলটি ভাষায় লেখা হয়েছে। হুমকিদাতা ভিপিএন ব্যবহার করে মেইলটি পাঠিয়েছেন। এতে লেখা ছিল, ব্যাংকটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!

চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। তবে পরে এসবের বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

সোমবারও দিল্লির অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন শিক্ষার্থী অভিভাবকরা। বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বিখ্যাত সৌধ তাজমহলেও। গত ৩ ডিসেম্বর বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X