শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল

ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতকে দেওয়া বিশেষ সুবিধা ‘মোস্ট ফেভারড নেশন’ বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভয়েডেন্স এগ্রিমেন্টের আওতায় ওই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে।

সুইস ফাইন্যান্স ডিপার্টমেন্টের ১১ ডিসেম্বরের একটি বিবৃতি এ তথ্য নিশ্চিত করে। তারা বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে।

মোস্ট ফেভারড নেশন ধারা অনুযায়ী, ভারত ও কোনো তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি সেবার ফি-র ওপর কম করের হার প্রযোজ্য হলে, তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

জানা গেছে, মোস্ট ফেভারড নেশন নিয়ে বিরোধের পেছনে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভূমিকা রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি নেসলের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানান, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না।

ভারত কর ছাড় না দেওয়ায় সুইজারল্যান্ডও কঠোর হলো। অর্থাৎ, এখন থেকে ভারত আর সরসরি সুবিধা পাবে না। বাণিজ্যের এ ধারার সুবিধা পেতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে। সুইস সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভারতে মোস্ট ফেভারড নেশনের সুবিধা দিতে পারে। এ সিদ্ধান্ত আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১০

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১১

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১২

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৩

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৪

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৭

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৮

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৯

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

২০
X