কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় ঢুকতে দালালদের তিন কোটি দিয়ে ধরা ২৩০ ভারতীয়

মার্কিন সীমান্তে অভিবাসপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত
মার্কিন সীমান্তে অভিবাসপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

অবৈধভাবে আমেরিকায় ঢুকতে দালালদের ফাঁদে পা দিয়েছেন ২৩০ ভারতীয়। দেশটিতে পৌঁছাতে দালালদের তিন কোটি টাকা দিয়ে দিয়েছিলেন তারা। তবে আমেরিকায় যাওয়ার স্বপ্ন আর পূরণ হয়নি তাদের। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে আটক হয়েছেন তারা।

শনিবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ২৩০ ভারতীয়র মধ্যে ১৭০ জন গুজরাটের বাসিন্দা। এ দলে নারী ও শিশুদের পাশাপাশি অনেক বৃদ্ধও রয়েছেন। দালালচক্রের খপ্পরে পড়ে তারা বেআইনিভাবে আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে তাদের দুবাই নেওয়ার কথা বলা হয়। পরে সেখান থেকে তাদের ব্রাজিলে যাওয়ার কথা ছিল। দালালচক্র জানায়, তাদের নিয়ে যাওয়ার জন্য একটি চাটার্ড বিমান ভাড়া করা হয়েছে। নতুন ডাংকি রুট এটাই জানিয়েছিল দালালরা। পরে তাদের ব্রাজিল থেকে সড়কপথে মেক্সিকো দিয়ে আমেরিকা পাঠানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে শারজার একটি হোটেলে রয়েছেন। তাদের মধ্যে দিল্লি ও পাঞ্জাবের ৬০ বাসিন্দা রয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে ভারত ও দুবাইয়ের কয়েকজন দালাল সংযুক্ত রয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, কাদি, কালোল এবং আমেদাবাদের দালালরা প্রাথমিকভাবে এ প্রক্রিয়া শুরু করেছিলেন। তারা ভারত থেকে তাদের বিমানে তুলে দেন। এ জন্য চক্রটি তাদের থেকে তিন কোটি টাকা হাতিয়ে নেয়।

দালালরা জানায়, এ টাকা দিয়ে তাদের জন্য চাটার্ড বিমান ভাড়া করা হবে। প্রথমে ১১ ডিসেম্বর তাদের দুবাই থেকে রওয়ানার তারিখ নির্ধারণ করা হয়। পরে জানানো হয় যে ২০ ডিসেম্বর তারা ব্রাজিলের উদ্দেশে পাড়ি দিবেন। কেননা আমেরিকা-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই তাদের আমেরিকা পাঠানো হবে বলেও জানায় দালালরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X