কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক সমকাল।

সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।

এতে বলা হয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাঁধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণকাজ।

জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান, ‘কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে।’

জয়ন্ত কুমার দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তিনি বাংলাদেশের নতুন সরকারের কাছে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়, আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব এটা কাম্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X