কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভারতে বসবাসের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ শনি এবং রোববার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

থানে পুলিশের এক মুখপাত্র জানান, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ নথি দেখাতে পারেননি। এ কারণে তাদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি এবং একজন প্লাম্বারের কাজ করতেন। বাকিরা ভাঙারি মাল বিক্রির কাজ করতেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের আদালতে তোলা হবে এবং ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঘটনা ভারতে অবৈধ অভিবাসন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আইনি জটিলতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X