কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িতে ধাক্কা লাগায় মালিকের বিরুদ্ধে কুকুরের অভিনব প্রতিশোধ

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

সৃষ্টিজগতে প্রতিটি প্রাণীর মধ্যে প্রতিশোধের প্রবণতা রয়েছে। তবে এবার সামনে এসেছে কুকুরের প্রতিশোধ প্রবণতার এক বিচিত্র গল্প। গাড়িতে ধাক্কা লাগায় মালিকের বিরুদ্ধে অভিনব প্রতিশোধ নিয়েছে একটি কুকুর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তি গাড়ি ঘোরানের সময় কুকুরের গায়ে ধাক্কা দেন। এর জবাবে গাড়িটির পুরো বডিতে আঁচড় একে দেয় কুকুরটি।

গাড়ির মালিক তিরুপতি পুরম কলোনির বাসিন্দা প্রহ্লাদ সিং ঘোষি জানান, গত ১৭ জানুয়ারি দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে একটি বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন তারা। এ সময় তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে বাঁক নিতে গিয়ে গাড়িটি দুর্ঘটনাক্রমে রাস্তার পাশে বসে থাকা একটি কুকুরকে ধাক্কা দেয়। তবে এ ধাক্কা সামান্য ছিল। এতে কুকুরের শরীরে কোনো ক্ষতি হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর কুকুরটি গাড়িটিকে তাড়া করে এবং ক্রমাগত ঘেউ ঘেউ করতে করতে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসেন। তারা বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই কুকুরটি গাড়িটিতে আক্রমণ করে এবং গাড়ির শরীরে গভীর আঁচড় ফেলে।

গাড়ির মালিক জানান, প্রথমে তারা ভেবেছিলেন এটি দুষ্টু ছেলেদের কাজ। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে হতবাক হয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১০

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১২

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৩

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৪

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৫

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৬

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৯

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

২০
X