কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ ফটকের নিচ দিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন কলেজছাত্রী, ভিডিও ভাইরাল

গেটের নিচ দিয়ে কলেজে ঢোকেন ওই ছাত্রী। ছবি : সংগৃহীত
গেটের নিচ দিয়ে কলেজে ঢোকেন ওই ছাত্রী। ছবি : সংগৃহীত

দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান এক কলেজছাত্রী। ততক্ষণে ফটক (গেট) বন্ধ করে দেন রক্ষীরা। উপায় না পেয়ে গেটের নিচ দিয়ে পরীক্ষা দিতে ঢুকেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

ভিডিওতে দেখা যায়- একটি কলেজে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। কলেজের গেট বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গেটের বাইরে অভিভাবকদের জটলা। ওই সময় পরিবারের সদস্যদের সঙ্গে তড়িঘড়ি করে ওই কলেজের বাইরে পৌঁছান এক ছাত্রী। দেরিতে পৌঁছানোয় কলেজের ভিতরে প্রবেশ করতে পারেননি তিনি।

নিরুপায় হয়ে বন্ধ গেটের নিচের ফাঁকা অংশ দিয়ে কলেজের ভেতর প্রবেশ করেন। তা দেখে কলেজের গেটের বাইরে উপস্থিত জনতা হইহই করে চিৎকার করতে শুরু করেন। একজনকে তাকে সাহায্য করতেও দেখা যায়।

গত ১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের একটি কলেজে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকে ওই ছাত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। আবার অনেকে বিহারের শিক্ষাব্যবস্থার চিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X