কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রান্নাঘরের ব্যস্ততার মাঝে সময় বাঁচাতে অনেকেই আগের দিন রাতেই সবজি ও রান্নার সামগ্রী কেটে রাখেন। কেউ রসুন ছাড়িয়ে রাখেন, কেউ বা পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে ফ্রিজে রেখে দেন। কিন্তু কেটে রাখা পেঁয়াজ রান্নায় ব্যবহার করা কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলছেন, এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে সালফার থাকে—যে কারণে কাটার সময় চোখে পানি আসে। এই সালফারই পেঁয়াজে ব্যাকটেরিয়ার জন্মের অন্যতম কারণ। বাতাসে থাকা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পেঁয়াজকে অক্সিডাইজ করে নষ্ট করতে শুরু করে। এতে পুষ্টিগুণ কমে যায়, আর তা খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

চিকিৎসকেরা বলছেন, অনেক সময় কেটে রাখা পেঁয়াজ খাওয়ার পর পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই কেটে রাখা ফল, সালাদ বা পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবচেয়ে ভালো হলো, পেঁয়াজ রান্নার আগে বা খাওয়ার আগে তাজা কেটে ব্যবহার করা।

পেঁয়াজ সংরক্ষণের সঠিক নিয়ম

১. ফ্রিজে রাখতে হলে অবশ্যই এয়ারটাইট বাক্স বা মুখবন্ধ বায়ুরোধক পলিথিন ব্যাগ ব্যবহার করুন।

২. ফ্রিজের তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে।

৩. খোলা মুখের বাটি বা থালায় কেটে রাখা বা খোসা ছাড়ানো পেঁয়াজ কখনোই ফ্রিজে রাখবেন না।

বিশেষজ্ঞদের পরামর্শ, তাজা পেঁয়াজের স্বাদ ও গুণ বজায় রাখতে চাইলে কাটার পরপরই ব্যবহার করুন।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X