বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল

মাসুম পারভেজ রুবেল। ছবি : সংগৃহীত
মাসুম পারভেজ রুবেল। ছবি : সংগৃহীত

ঢালিউডের রুপালি পর্দায় একসময় বজ্রপাতের মতো নেমে এসেছিলেন তিনি। কুংফু আর কারাতের জাদুতে যিনি বদলে দিয়েছিলেন অ্যাকশনের সংজ্ঞা। সেই ‘মার্শাল আর্ট কিং’ মাসুম পারভেজ রুবেল, দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন বড় পর্দায়, নতুন গল্পে, নতুন লড়াইয়ে, কিন্তু আগের মতোই দুর্দান্ত দৃপ্ততায়।

জানা যায়, সম্প্রতি রুবেল অভিনীত নতুন সিনেমা ‘মার্শাল কিং’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মিজানুর রহমান শামীম পরিচালিত এই সিনেমা ধারাবাহিকভাবে নির্মিত হবে। সব কিছু ঠিক থাকলে প্রথম গল্পটি অক্টোবরেই মুক্তি পাবে বড় পর্দায়। এ বিষয়ে চলচ্চিত্রটির পরিচালক সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করে খবরটি নিশ্চিত করেন। আসন্ন এই ছবিতে ভিন্ন রূপে দেখা যাবে রুবেলকে। এ ছাড়াও আছেন চিতা, মার্শাল জনিসহ অনেক পরিচিত মুখ। প্রযোজনা করছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার।

সিনেমার গল্পে দেখা যাবে, রাঙামাটির একটি কারাতে স্কুলে ভর্তি হয় পাঁচ বন্ধু। মাত্র কয়েকটি কসরত শেখার পরই তারা এলাকার এক গুণ্ডার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রুবেল, যিনি ওই স্কুলের ফাইট মাস্টার, তাদের মার খাওয়ার অবস্থা দেখে সিদ্ধান্ত নেন পাঁচজনকে ‘মার্শাল কিং’ বানাবেন। প্রশিক্ষণের মাধ্যমে তিনি তাদের এতটাই শক্তিশালী করে তোলেন, পৃথিবীর কোনো শক্তিই আর তাদের হারাতে পারে না। এরপর গল্প এগিয়ে যায় নানা অ্যাকশনঘন ঘটনাপ্রবাহে।

সিনেমা প্রসঙ্গে রুবেল বলেন, ‘বেশ বিরতির পর সিনেমায় অভিনয় করছি। এর গল্প অসাধারণ! ধারাবাহিক অ্যাকশনধর্মী এই সিনেমার আরও অনেক সিকুয়াল আসবে, প্রতিটিতে থাকবে চমক। আশা করছি, সিনেমাটি দর্শকের মন জয় করবে।’

ঢালিউডে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চিত্রনায়ক রুবেল। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্য দিয়ে দর্শক মুগ্ধ করেছেন এবং তার বেশিরভাগ সিনেমা ছিল ব্যবসাসফল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X