কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোমে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। যারা আইফোনে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তাদের জন্য এবার এক ক্লিকেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাওয়া সম্ভব হবে। ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল- দুই ধরনের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা আগের চেয়ে আরও সহজ হয়ে উঠবে।

আগে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে বারবার সাইন ইন ও সাইন আউট করতে হতো। এখন সেই ঝামেলা থাকছে না। গুগলের আপডেটকৃত ক্রোম ব্রাউজারে সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে সুইচ করা যাবে এবং প্রতিটি অ্যাকাউন্টের ট্যাব, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড ও বুকমার্ক আলাদাভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে ব্যক্তিগত ও পেশাগত তথ্য গুলিয়ে ফেলার ঝুঁকি কমে যাবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে।

গুগল জানিয়েছে, যখন ব্যবহারকারী প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টে প্রবেশ করবেন, তখন তা স্পষ্টভাবে জানিয়ে দেবে ক্রোম। এতে করে ব্যবহারকারী বুঝতে পারবেন তিনি একটি নিয়ন্ত্রিত পরিবেশে আছেন, যেখানে তথ্য ও নিরাপত্তা নিয়ম ভিন্নভাবে প্রয়োগ করা হয়।

তবে আপাতত এই সুবিধা কেবল ম্যানেজড বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এখনই এই ফিচার ব্যবহার করতে পারবেন না। প্রথমবার ম্যানেজড অ্যাকাউন্টে সাইন ইন করার সময় একটি অনবোর্ডিং স্ক্রিনে ব্যবহারকারীকে জানানো হবে কীভাবে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য আলাদাভাবে সংরক্ষিত হয়।

সূত্র : টেকলুসিভ

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X