বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

লিসা ও কেনতারো । ছবি : সংগৃহীত
লিসা ও কেনতারো । ছবি : সংগৃহীত

মঞ্চে তিনি ঝলমলে আলোয় মোড়া এক কে-পপ সুপারস্টার, কিন্তু পর্দায় এবার দেখা মিলল এক ভিন্ন লিসার। ভালোবাসা, হারানো, আর চিরবিদায়ের বেদনাময় গল্পে ব্ল্যাকপিঙ্ক খ্যাত তারকা লিসা যেন নতুন প্রজন্মের শীর্ষ কে-পপ আইডল থেকে অভিনেত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। নিজের একক গান ড্রিম-এর জন্য নির্মিত নতুন শর্ট ফিল্ম মিউজিক ভিডিওতে তিনি হাজির হয়েছেন জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচির সঙ্গে, যা সংস্কৃতি ও ভাষার এক চমকপ্রদ মেলবন্ধন। গানটি ইংরেজিতে হলেও এতে কোরিয়ান গায়িকা, জাপানি অভিনেতা এবং কোরিয়ান সংলাপের সমন্বয়ে তৈরি হয়েছে এক অনন্য আন্তর্জাতিক রসায়ন।

১৩ আগস্ট মুক্তি পাওয়া ৫ মিনিট ৮ সেকেন্ডের এই শর্ট ফিল্ম শুরু হয় কালো পোশাকে গম্ভীর মুখে চার্চে বসে থাকা লিসাকে দিয়ে। দৃশ্য বদলাতেই দেখা যায়, অভিনেতা কেনতারো শুয়ে আছেন কফিনে, আঙুলে তখনো তাদের দম্পতি আংটি।

এরপর গান বয়ে নিয়ে যায় দর্শককে টোকিওর সেই রাতে, যেদিন তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। গাড়িতে একসঙ্গে ভ্রমণ ও হাসি ধীরে ধীরে মিলিয়ে যাওয়া, আর আংটি বিনিময়ের সেই স্মৃতিগুলো ভেসে ওঠে পর্দায়। যাত্রা যেমন থামে, তেমনি থেমে যায় তাদের সুখের সময়ও। স্মৃতির ঝলকে ধরা পড়ে রান্নাঘরের এক মিষ্টি মুহূর্ত, যেখানে লিসা জানতে চান, ‘পরের জন্মে তুমি কী হতে চাও?’ প্রেমিক কিছু বলার আগেই লিসা নিজেই উত্তর দেন, ‘একটি গাছ।’ এরপর কেনতারো জবাব দেন, তিনি হবেন সেই হ্রদ, যা প্রতিফলিত করবে সেই গাছকে, যেখানে লিসা জন্মাবে। যা তাদের গভীর ভালোবাসার প্রতীক। কিন্তু মধুর সেই মুহূর্ত গুঁড়িয়ে দেয় নির্মম বাস্তবতা। গানের শেষ পর্যায়ে দেখা যায় একটি হ্রদে একা নৌকা বাইছেন লিসা, কারণ সে আর নেই। শর্ট ফিল্মের শেষ দৃশ্যে দেখা যায়, লিসা তার ছাই হ্রদে ছড়িয়ে দিচ্ছেন, আর পেছনে ভেসে আসছে শেষ সংলাপ—‘কমপক্ষে আমরা কি বন্ধু থাকতে পারি?’

এই আবেগঘন শর্ট ফিল্মে কেবল সংগীত নয়, ভিজ্যুয়াল ও গল্পের গভীরতায়ও প্রমাণ মিলেছে। লিসা কেবল কণ্ঠের জাদুকরী নন, তিনি এক অসাধারণ গল্পকারও।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X