কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ, ৮ বছর পর বিচার পেলেন নারী

আদালতের এজলাসের প্রতীকী ছবি : সংগৃহীত
আদালতের এজলাসের প্রতীকী ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বজবজে এক নারীকে স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ করা হয়। ঘটনার আট বছর পর রায় দিলেন আলিপুর আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার এই মামলার রায় ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, ২০১৭ সালের ৩১ জানুয়ারি বজবজের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়িতে ঢুকে টাকাপয়সা এবং সোনা হাতিয়ে নেন। কিন্তু ফেরার পথে স্বামী এবং সন্তানকে বেঁধে তাদের সামনে ওই নারীকে গণধর্ষণ করেন তিনজন।

এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শেখ রামজান ও ধনু শেখকে গণধর্ষণের অপরাধে তাদের দুজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অপর ধর্ষক কারাগারে মারা গেছেন। এ ছাড়া ডাকাতির অপরাধে আব্দুল হামিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

সরকারি আইনজীবী অরবিন্দ মিত্র বলেন, ‘ডাকাতির পর নারীকে বারান্দায় নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। বিচারপ্রক্রিয়া চলাকালীন শিশুটিও আদালতে এসে ঘটনার বর্ণনা দিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X