রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মোদি-ট্রাম্প বৈঠক 

ভারতকে এফ৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প মোদি বৈঠক
ট্রাম্প মোদি বৈঠক। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে ট্রাম্প ভারতে এফ৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন এবং দুই দেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছেন।

সাক্ষাতের পর মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এ বছর ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানো হবে। আমরা এফ৩৫ বিমান বিক্রির দিকে এগোচ্ছি। তিনি আরও বলেন, ভারত ন্যাটোর মিত্র দেশ ইসরায়েল ও জাপানের মতো এফ৩৫ বিমান কেনার অনুমতি পাবে।

মোদি বলেন, দুই দেশের মধ্যে শিগগিরই একটি বড় বাণিজ্য চুক্তি হবে। তিনি আশা করেন, নতুন ব্যবসায়িক চুক্তি, শুল্কে ছাড় এবং চীনের সঙ্গে সহযোগিতা বাণিজ্যযুদ্ধ থামাতে সাহায্য করবে।

মোদি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ সবকিছুর উপরে রাখা উচিত- এটা তিনি ট্রাম্পের কাছ থেকে শিখেছেন। তিনিও ভারতের জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

এ ছাড়া ভারতীয় কর্মকর্তারা জানান, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), যুদ্ধযান ও জেট ইঞ্জিন ক্রয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন কৃষিপণ্য রপ্তানি, পারমাণবিক শক্তি ও অন্যান্য খাতে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করা হতে পারে। ট্রাম্প আশা করছেন, এ বছরের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি হবে।

এ সময় ট্রাম্প ভারতের কাছ থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আরও সাহায্য চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X