কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) দ্বিবার্ষিকী সীমান্ত সম্মেলন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুপক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নয়াদিল্লির বিএসএফ এর সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। যেখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয়সহ নানা বিষয় আলোচনা হতে পারে।

এর আগে, দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয়ে ৪৪৩, আসামে ২৬২ এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১০

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১১

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১২

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৩

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৪

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৬

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৭

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৮

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

১৯

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

২০
X