কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

স্যুটকেসে মিলল কংগ্রেস নেত্রীর মরদেহ, প্রেমিক গ্রেপ্তার

ভারত জড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হিমানী নারওয়াল। ছবি : সংগৃহীত
ভারত জড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হিমানী নারওয়াল। ছবি : সংগৃহীত

রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রায়’ অংশ নিয়েছিলেন ২২ বছরের তরুণী হিমানি নারওয়াল। এমনকি সেই যাত্রার একাধিক ছবি ও ভিডিওতে রাহুলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। একারণে সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন এই তরুণী। কংগ্রেসের তৃণমূলে তাকে নিয়ে সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে সেই সম্ভাবনার শেষ হলো বেশ নির্মমভাবেই।

ভারতের হরিয়ানা রাজ্যের এ তরুণ কংগ্রেস নেত্রী নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত নীল স্যুটকেসে পাওয়া যায় হিমানির মৃতদেহ। এঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমেগুলো জানিয়েছে, পুলিশ ধারণা শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দিল্লি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক কংগ্রেস নেত্রীর প্রেমিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমেগুলো।

সোমবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, রোববার গভীর রাতে দিল্লি থেকে দুই যুবককে আটক করে হরিয়ানার রোহতকে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর একজনকে গ্রেপ্তার করা হয়। আর অপরজনকে ছেড়ে দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গ্রেপ্তার হওয়া যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। হিমানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই যুবককে ব্ল্যাকমেইল করে অর্থ নিয়েছিলেন। সেই রাগেই তাকে খুন করা হয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

যে ট্রলিব্যাগ থেকে হিমানীর লাশ উদ্ধার হয়, সেটি কংগ্রেস নেত্রীর বাড়ি থেকেই নেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, হিমানীকে তার নিজের বাড়িতেই খুন করা হয়েছে।

হিমানীর মা সবিতা বলেন, ‘খুনি পরিচিত কেউ। তিনি হয় দলের কেউ, অথবা তিনি আমাদের আত্মীয়। হিমানীর বন্ধুও কেউ হতে পারেন। কারণ তারাই বাড়িতে আসতে পারেন। আমি নিশ্চিত কেউ আমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। তাই মেয়ে প্রতিবাদ করে। আর সেই কারণেই এ ঘটনা ঘটে।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হত্যার আগে হিমানীকে ব্যাপক মারধর করা হয়। তার হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল। গলায় স্কার্ফ জড়ানো ছিল হিমানীর। এটা থেকে পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।

এদিকে হিমানী নারওয়ালের হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এই ঘটনার নিন্দা করে বলেছেন, এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার কলঙ্ক। উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X