কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারনেটে গোপন ছবি ছড়িয়ে দেওয়ায় তরুণীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারনেটে গোপন ছবি ছড়িয়ে দেওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন। প্রতিবেশী এক যুবক ইন্টারনেটে ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার গলায় ফাঁস নেন ওই তরুণী।

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আত্মহত্যা করা ওই তরুণীর বয়স ১৭ বছর। প্রতিবেশী এক যুবক অনলাইনে তার ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ায় তিনি আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) নিজের ঘরে শাড়িতে গলায় ফাঁস নেন ওই তরুণী। আত্মহত্যার আগে ওই তরুণীর পরিবারের সদস্যরা প্রতিবেশী যুবকের বাড়িতে যান। এ সময় তারা ছবি অনলাইনে আপলোডের ব্যাপারে অভিযোগ করে। তবে পরিবারের সদস্যরা তাদের সাথে দুর্ব্যবহার করেন।

অতিরিক্তি পুলিশ সুপার সামার বাহাদুর সিং বলেন, এ ঘটনায় ওই তরুণীর পরিবার একটি অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে ওই যুবককে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম জয় সিং। তিনি প্রায়ই ওই তরুণীকে উত্যক্ত করে আসছিলেন।

পুলিশ ট্রাস্ট প্রেস অব ইন্ডিয়াকে বলেন, ওই তরুণীর পরিবার জয় সিংয়ের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা তাদের সাথে দুর্ব্যবহার করে। এমনটি যুবকের পরিবার তাদের হত্যার হুমকি দেয়।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবককে আটক করা যায়নি। এছাড়া তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X