বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম

বিশ্ব মানচিত্র, ভারতের পতাকা ও চীনের মানচিত্র। ছবি : সংগৃহীত
বিশ্ব মানচিত্র, ভারতের পতাকা ও চীনের মানচিত্র। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ, ধর্মীয় উত্তেজনা, বর্ণবাদের প্রসারসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। আর যেসব দেশে এই সমস্যাগুলোর সূচক উপরের দিকে সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ। সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম।

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের এই তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম। একইসঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও।

নিউজউইক জানিয়েছে, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়েছে। সাময়িকীটির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীর হতাশা ও ক্ষোভ।

তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনসহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, এই তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, কঠোর সেন্সরশিপ, আন্তর্জাতিক পরিবেশ দূষণে ভূমিকা এবং উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে। এ ছাড়া হংকং, তাইওয়ান ও ম্যাকাও নিয়ে চীনের অবস্থানও বিশ্ববাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চতুর্থ স্থানে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছে পাকিস্তান, ইরান, ইরাকের মতো দেশগুলো। এ ছাড়া নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X