কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রোগীর বদলে ‘ভুল’ করে বাবার অস্ত্রোপচার!

অপারেশন থিয়েটার। ছবি : সংগৃহীত
অপারেশন থিয়েটার। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন এক যুবক। চিকিৎসকরা তাকে দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপরই ঘটে যায় চালঞ্চল্যকর ঘটনা। রোগীর বদলে তার বাবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা রোগীর অস্ত্রোপচার না করে তার বাবার অস্ত্রোপচার করেছেন। এটি কীভাবে সম্ভব হয়েছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। ভারতের রাজস্থানের কোটা মেডিকেল কলেজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

আহত ওই ‍যুবকের নাম মনীশ। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সেখানে ফোন করে হাজির করা হয় তার বাবাকে।

মনীশের দাবি, তার বাবা অস্ত্রোপচারের সময় অপারেশন থিয়েটার পর্যন্ত সঙ্গে ছিলেন। তাকে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলা হয়। তিনি সেখানেই অপেক্ষা করছিলেন। তার বাবা পক্ষাঘাতগ্রস্ত।

মনীশ জানান, তিনি পরে তার বাবার কাছ থেকে জানতে পারেন, চিকিৎসকরা তার বাবাকে অপারেশন থিয়েটারের ভেতরে যেতে বলেন। এরপর তার আর কিছু মনে নেই।

তিনি জানান, বাবার শরীরে কাটাছেঁড়ার দাগ দেখে তার সন্দেহ হয়। এ সময় তিনি পায়ে সেলাইও দেখতে পান। এরপর তিনি বাবার শরীরে কাটাছেঁড়ার দাগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান।

মেডিকেল কলেজের অধ্যক্ষ সঙ্গীতা সাক্সেনা জানান, এ ঘটনায় হাসপাতালের সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসলেই তার অস্ত্রোপচার হয়েছে নাকি এর পেছনে অন্যকোনো ঘটনা রয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X