কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। পুরোনো ছবি।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা। পুরোনো ছবি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র নীতিবিষয়ক বিশ্লেষক রবিন্দর সাচদেব।

তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা ফিরে এসেছে এবং উভয় দেশের স্বার্থেই এখন এই সম্পর্ককে আরও গভীর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার সময় এসেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাচদেব বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আবারও স্থিতিশীল হচ্ছে বলে মনে হচ্ছে এবং বাংলাদেশও সম্ভবত আরও পররাষ্ট্রনৈতিকভাবে পারদর্শী হয়ে উঠছে।

তিনি ভারতের পক্ষ থেকে অনুসৃত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে এই স্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন। সাচদেবের ভাষায়, ভারত একটি ভারসাম্যপূর্ণ ও অনুমানযোগ্য খেলোয়াড়। আমাদের নীতি পেন্ডুলামের মতো দোলাচলে থাকে না। এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা সম্ভব হয়।

বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক আদান-প্রদান বাড়ানো জরুরি। ভারত এর জন্য প্রস্তুত।

দুই দেশের মধ্যে আরও বেশি আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সাচদেব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত, যার মধ্যে অন্যতম হলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার মতো বিষয়।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক সম্পর্ক রাখতে আগ্রহী। আমরা একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে আছি।

প্রসঙ্গত, ৫ আগস্টে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে। পরবর্তী সময়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষুদ্রঋণ আন্দোলনের প্রবর্তক ইউনূসের ওপর এখন রয়েছে রাজনৈতিক সংস্কার এবং জাতীয় ঐক্য পুনর্গঠনের বড় দায়িত্ব।

বিশেষজ্ঞদের মতে, এমন একটি সময়েই যখন বাংলাদেশ নিজেকে নতুন পথে চালিত করছে, তখন আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলেও দেশটির অবস্থান আরও সুসংহত ও পরিণত হয়ে উঠছে।

ভারতীয় বিশ্লেষকদের দৃষ্টিতে, এ এক নতুন বাংলাদেশের উত্থান- যা দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X