কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

বিএসএফের জওয়ানরা। ছবি : সংগৃহীত
বিএসএফের জওয়ানরা। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তীব্র উত্তেজনা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এরইমধ্যে এবার ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি রেঞ্জার্সরা ভারতীয় বিএসএফের এক সদস্যকে আটক করেছেন। ভুল করে তিনি সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। তার মুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করেন ওই জওয়ান। ফলে তাকে পাকিস্তান রেঞ্জার্স সদস্যরা তাকে আটক করেন। তিনি ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই জওয়ানের ইউনিফর্ম পরা ছিল। এছাড়া তিনি সার্ভিস রাইফেলও বহন করছিলেন। কৃষকদের সঙ্গে ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে সীমান্ত পার হয়ে যান এবং রেঞ্জারদের হাতে ধরা পড়েন।

দেশটির কর্মকর্তারা জানান, ওই জওয়ানের মুক্তির জন্য দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১০

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১২

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৩

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৪

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৫

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৬

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৭

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৮

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৯

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X