কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুরও করলেন

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে গান লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গানের সুরও তার। গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীরা সেই গানে মাতোয়ারা।

আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও শেয়ার করায় তা ভাইরাল হয়। ভক্ত-সমর্থকরা গানটি বেশ উপভোগ করছেন। গানের ভিডিওতে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্যও তুলে ধরা হয়েছে, যা মন্দির ভক্তদের আরও আবেগী করে তুলেছে।

আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির উদ্বোধন করবেন। তার আগের দিন যজ্ঞের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জমকালো সাজে সেজেছে মন্দির চত্বর নয়। উৎসবের আমেজে ভাসছে গোটা দিঘা।

মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওয়ের ক্যাপশনে লেখা রয়েছে, কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্য়ায়। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। এর আগেও তিনি নানা সময়ে নানা বিষয় নিয়ে গান লিখেছেন।

‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ শিরোনামের গানটিতে মমতা দেবতাদের গুণকীর্তন করেন। যা ‘জয় জগন্নাথ ধাম’ ক্যাপশন দিয়ে শেয়ার করছেন জগন্নাথ ভক্তরা।

এদিকে কাশ্মীর হামলার জেরে দিঘায় কড়া নিরাপত্তাব‍্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, মন্দির উদ্বোধন অনুষ্ঠানের দুই দিন কয়েক স্তরের নিরাপত্তাবলয়ে ঢাকা থাকবে গোটা এলাকা। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এ ছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সরাসরি সম্প্রচারের সুযোগ, এলইডি স্ক্রিন, আধুনিক সাউন্ড সিস্টেমসহ নজরকাড়া আয়োজন থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X