কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

কনটেইনারবাহী জাহাজ। ছবি : সংগৃহীত
কনটেইনারবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সব বন্দর, শিপিং টার্মিনাল ও শিপইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরাঞ্চলের ২৪টি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। গত কয়েক দিনে পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের বায়ুসেনা বুধবার (৮ মে) পাকিস্তানে বিমান হামলা চালায়, যার জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

ভারতের বড় বিমানসংস্থাগুলো যেমন- এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট, বুধবার থেকে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বন্দর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তের ব্যাখ্যা বা পাকিস্তানের প্রতি সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, সামরিক ও বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলা রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিনজুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে একটি করে বিমান এবং অবন্তীপুরে দুটি বিমান গুলি করে নামানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১০

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১১

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১২

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৩

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৪

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৫

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৬

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৭

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৮

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৯

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

২০
X