কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিমান হারানোর পর ভুলগুলো সংশোধন করেছে ভারত : শীর্ষ জেনারেল

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ছবি : সংগৃহীত
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। তবে তারা বলছে, কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। বরং গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে হারালো, কী ভুল হয়েছিল—সেই বিশ্লেষণ।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রিলা ডায়ালগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।

তিনি বলেন, পাকিস্তানের দাবি অনুযায়ী ৬টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার তথ্য পুরোটাই ভিত্তিহীন। তবে, ভারত কতটি বিমান হারিয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বলেন, ‘সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো কোন ভুলে বিমানগুলো হারালাম এবং সেই ভুলগুলো থেকে আমরা কী শিখলাম।’

তিনি জানান, ভারতের সশস্ত্র বাহিনী খুব দ্রুত কৌশলগত ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন করেছে এবং মাত্র দুই দিনের মধ্যেই যুদ্ধবিমানগুলো পুনরায় আকাশে তুলে দূরপাল্লার অভিযান পরিচালনা করেছে।

গত ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছিলেন, তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এই দাবির নিরপেক্ষ যাচাই হয়নি।

এতোদিন ভারত সরকার এই বিষয়ে নীরব থাকলেও, জেনারেল চৌহানের বক্তব্যই ভারতীয় পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এই সংঘর্ষ কখনোই পারমাণবিক পর্যায়ে পৌঁছায়নি, বরং দুপক্ষই সংঘাতের মাত্রা নিয়ন্ত্রণে রেখেছে।

বর্তমানে ভারত তাদের সামরিক কৌশলে বেশ কিছু পরিবর্তন এনেছে বলে জানান জেনারেল চৌহান। বিশেষ করে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র : গ্লোবাল টাইমস

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X