কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ভারতে এসেছেন হাসিনাপুত্র জয়

শেখ হাসিনা ও পূত্র সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও পূত্র সজীব ওয়াজেদ জয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটির সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ঈদুল আজহার আগে জয় ভারত পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।

সূত্র জানায়, ৬ জুন (শুক্রবার) জয় ভারতে পৌঁছান এবং পরদিন কোরবানির ঈদে তিনি মায়ের সঙ্গে সময় কাটান। এই সফরটি মূলত ব্যক্তিগত ও পারিবারিক হলেও, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি দিল্লির একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে আছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পতনের পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে তার ছেলের সাক্ষাৎ হলো।

ঈদের সময় মা-ছেলের এই পুনর্মিলনের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, সজীব ওয়াজেদ জয় এই সফরে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন না এবং তার ভ্রমণসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে চলমান আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হয়ে উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাইয়ে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে।

বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানালেও, নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আদালত শেখ হাসিনাকে ১৬ জুনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন।

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সঙ্গে ছেলের এই ঈদ উদযাপন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X