কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদে ভূমিকম্প রেকর্ড করল চন্দ্রযান-৩

চাঁদে ভূমিকম্পের রেকর্ড করেছে বিক্রম। ছবি : ইসরো
চাঁদে ভূমিকম্পের রেকর্ড করেছে বিক্রম। ছবি : ইসরো

চাঁদে সফলভাবে চন্দ্রযান-৩ পাঠিয়ে ইতিহাস গড়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এরপর থেকে ছবি ও ভিডিও পাঠিয়েছে, এবার এটি চাঁদে ভূমিকম্পের রেকর্ড করেছে বলে জানিয়েছে ইসরো।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানিয়েছেন ইসরো।

সংস্থাটি জানায়, চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের ওপর ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করার যন্ত্র বসানো হয়েছে। আর এ যন্ত্রের সাহায্যে সিমিকি অ্যাকটিভিটির খোঁজ পেয়েছে।

ইসরো জানিয়েছে, মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম বেসড উপকরণ ইনস্ট্রুমেন্ট ফর দ্য লুনার সেসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) চাঁদের মাটিতে রোভার ও পেলোডের কম্পন রেকর্ড করেছে।

এর আগে গত মঙ্গলবার চাঁদে প্রথম কম্পন রেকর্ড করে বিক্রম। এ বিষয়ে আরও খোঁজ চালাচ্ছে বিক্রম। আইএলএসএ মূলত চাঁদের মাটিতে ভূমিকম্প ও তার প্রভাব এবং কৃত্রিম ঘটনার কারণে ভূপৃষ্ঠে কম্পন মাপা হয়।

এর আগে গত মঙ্গলবার ইসরো জানায়, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার ছাড়াও অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম ম্যাঙ্গানিজ, সিলিকন ও অক্সিজিনের অস্তিত্ব মিলেছে। বর্তমানে এ অঞ্চলে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান।

সংস্থাটি জানিয়েছে, প্রজ্ঞানে লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। বেঙ্গালুরুর ইলেকট্রো-অপটিকস সিস্টেমের গবেষণাগারে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমেই সালফারসহ বিভিন্ন খনিজের সন্ধান পেয়েছে প্রজ্ঞান।

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর আগে এ অঞ্চলের বিষয়ে অজানা ছিল মানুষের। তবে এটি সেখানে সফলভাবে অবতরণ করায় গবেষণায় নতুন দ্বার খুলবে বলে আশা ভারতীয় বিজ্ঞানীদের।

মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, চাঁদে অবতরণের পর থেকে গবেষণা চালিয়ে যাচ্ছে প্রজ্ঞান। বর্তমানে এটির গতিবেগ সেকেন্ডে এক সেন্টিমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X