কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নারীকে ন্যাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক নারীকে ন্যাড়া ও বিবস্ত্র করে খাটের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ভুক্তভোগী নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তেলঙ্গনার হানমকোন্ডা জেলায় ওই ঘটনা ঘটে। মারধরের কারণে নারীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। নির্যাতন থেকে রেহাই পেতে বারবার তিনি অনুরোধ করলেও রেহাই পাননি।

জানা গেছে, ওই নারী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিক তিন সন্তানের জনক। আলাদা সংসার করতেই তারা পালিয়েছিলেন। কিন্তু প্রেমিকের বর্তমান স্ত্রী তাদের খুঁজে বের করেন এবং বাবার বাড়ির লোকজনকে জানান। পরে প্রেমিকের শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে পরকীয়ায় জড়ানো নারীসহ দুজনকে আটক করে মারধর করে।

ভিডিওতে দেখা যায়, নির্যাতনের পর দুজনকে বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয়। তারপর ঘটনা জানাজানি হলেও তাদের খোঁজ মেলেনি।

স্থানীয় পুলিশ জানায়, ওই দুজনের খোঁজ পেতে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X