কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

হেলমেট বা মাস্ক পরে ঢুকতে পারবেন না স্বর্ণের দোকানে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্বর্ণ কিনতে দোকানে যাবেন সমস্যা নেই। তবে হেলমেট বা মাস্ক পরে দোকানে ঢুকতে পারবেন না। এমন নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। সম্প্রতি কয়েকটি ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এমন নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে কলকাতার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে পুলিশ। বৈঠকে দোকানের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হবে বলেও জানা গেছে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়, স্বর্ণের দোকানে যেখানে সিসি ক্যামেরা বসানো রয়েছে, তার পাশের ঘরে বসে নজর রাখার ব্যবস্থা করতে হবে। তা হলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পারবেন সেই ব্যক্তি। সিসি টিভির ফুটেজ ক্লাউড স্টোরেজ বা গোপন জায়গায় রাখতে হবে। যাতে ডিজিটাল ভিডিও রেকর্ডার নষ্ট করা হলেও সেই ফুটেজ পাওয়া যায়। সারা দিন সিসি ক্যামেরা চালু রাখতে হবে।

সেখানে আরও বলা হয়েছে, উৎসব বা অন্য কোনো সময় দোকান এক দিনের বেশি সময় বন্ধ থাকলে সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন রাখতে হবে। বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে, এমন রক্ষীদের মোতায়েন রাখতে হবে দোকানে। সঙ্গে থাকবে অস্ত্র। সব গহনার দোকানে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। গেটের ভিতরে থাকবেন এক জন সশস্ত্র রক্ষী। আর বাইরে থাকবেন আরও একজন রক্ষী, যিনি নজর রাখবেন দোকানে যাতে অস্ত্র নিয়ে কেউ প্রবেশ করতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X