কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রেতা সেজে দোকানে ঢুকে স্বর্ণ চুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রেতা সেজে গিয়েছিলেন স্বর্ণের দোকানে। কিন্তু দেখে উপায় ছিল না ক্রেতার আড়ালে তিনি একজন চোর। জুয়েলারির দোকানে প্রবেশ করেই ওই ব্যক্তি কয়েকটি স্বর্ণের চেইন দেখছিল। এরপর মুহূর্তের মধ্যেই স্বর্ণের চেইনগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউন জেলায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

এতে দেখা গেছে- এক ব্যক্তি স্বর্ণের একটি দোকানে প্রবেশ করে টুলের ওপর বসে বিভিন্ন ডিজাইনের চেইন দেখছিল। তার গায়ে ছিল কালো জিন্স এবং কালো জ্যাকেট। দোকানের মালিক একটু আড়াল হতেই সেকেন্ডের মধ্যে ৩টি চেইন নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি। পরে দোকানের মালিক চিৎকার করে মাথা চাপড়াতে থাকেন। এ সময় দোকানের এক সহকারী স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তির পিছু নেয়।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি জুয়েলার্সের দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক ওই ব্যক্তিকে ক্রেতা মনে করে একের পর এক চেইন দেখাতে ছিল।

এ সময় দোকানে আরেকজন নারী ক্রেতা প্রবেশ করায় দোকানের মালিক তার সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন। আর এই সুযোগে ওই ব্যক্তি কয়েকটি চেইন নিয়ে পালিয়ে যায়। চেইনগুলোর মূল্য প্রায় সাড়ে চার লাখ রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X