কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

দালাই লামার উত্তরসূরি নির্বাচন ঘিরে মুখোমুখি চীন-ভারত

দালাই লামা। ছবি : সংগৃহীত
দালাই লামা। ছবি : সংগৃহীত

বৌদ্ধ ধর্মগুরু হিসেবে পঞ্চদশ দালাই লামার নাম ঘোষণা চূড়ান্ত পর্যায়ে। এ উপলক্ষে রোববার (৬ জুলাই) বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিমাচলে অনুষ্ঠিতব্য সেই মাহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে অনুষ্ঠানটি যত না ধর্মীয়; তার চেয়ে শক্তিধর দুই দেশের কূটনৈতিক লড়াইয়ের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

দালাই লামার উত্তরসূরি নির্বাচনের উদ্যোগ ঘিরে এখন মুখোমুখি ভারত-চীন। দালাই লামাকে নিয়ে নয়াদিল্লির অবস্থান কিছুতেই মানতে নারাজ বেইজিং। এ নিয়ে কড়া বার্তাও পাঠিয়েছে শি জিনপিংয়ের সরকার। খবর এনডিটিভির।

তিব্বত-সম্পর্কিত বিষয়গুলোতে ভারতকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে বলেছে চীন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর এক মন্তব্যের বিরোধিতা করে চীন এ সতর্কবার্তা পাঠায়।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার (৩ জুলাই) বলেছেন, কেবল দালাই লামা এবং তার প্রতিষ্ঠিত সংগঠনেরই তিব্বতি বৌদ্ধধর্মের আধ্যাত্মিক প্রধান হিসেবে তার উত্তরসূরিকে চিহ্নিত করার ক্ষমতা রয়েছে। চীনের দীর্ঘদিনের অবস্থানের বিরোধিতা করে তার এ মন্তব্যে তোলপাড় কূটনীতি পাড়া।

রোববার দালাই লামার ৯০তম জন্মদিনে ধর্মশালা পরিদর্শনে যাবেন রিজিজু। এ প্রসঙ্গে এক বক্তব্যে তিনি আরও বলেন, পবিত্র দালাই লামার উত্তরসূরি কে হবেন তা হস্তক্ষেপ করার বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। কেবল তিনি বা তার প্রতিষ্ঠানেরই এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তার অনুসারীরা এটি গভীরভাবে বিশ্বাস করেন।

জবাবে, চীন ভারতকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে প্রতিকূল প্রভাব এড়ানোর পরামর্শ দেয়। বলেছে, ভারত যেন কথা ও কর্মে সতর্কতা অবলম্বন করে।

বেইজিং বলেছে, তিব্বতের উত্তরাধিকার হিসেবে দালাই লামার উত্তরসূরিকে অনুমোদন করার অধিকার তাদের রয়েছে।

এদিকে রিজিজুর অবস্থানের বিরোধিতা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসে। তারা বলেছে, ভারত সরকার বিশ্বাস এবং ধর্মের অনুশীলন সম্পর্কিত বিষয়ে কোনো অবস্থান নেয় না বা কথা বলে না। সরকার সর্বদা ভারতে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা বজায় রেখেছে এবং তা অব্যাহত রাখবে।

কিন্তু চীন হয়তো তাতে সন্তুষ্ট হতে পারেনি। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ১৪তম দালাই লামার চীন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী স্বভাব সম্পর্কে ভারতের স্পষ্ট ধারণা থাকা উচিত। জিজাং (তিব্বত) সম্পর্কিত বিষয়গুলোতে ভারতের প্রতিশ্রুতি মেনে চলা উচিত।

চতুর্দশ দালাই লামা বহু আগেই বলেছিলেন, তার ৯০ বছর বয়সে উত্তরাধিকার–সংক্রান্ত প্রশ্নের মীমাংসা হবে। পঞ্চদশ দালাই লামা চীনের বাইরে জন্ম নেবেন।

আগামী রোববার চতুর্দশ দালাই লামার ৯০তম জন্মদিন। প্রতিশ্রুতি অনুযায়ী এ দিন আত্মপ্রকাশ ঘটবে পঞ্চদশ দালাই লামার। এ অনুষ্ঠানে চীনের আপত্তি রয়েছে, তা সত্ত্বেও ভারতের দুজন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে অতিথি থাকবেন।

যে কোনো মূল্যে অনুষ্ঠান সফল করার তোড়জোড় করছেন আয়োজকরা। তাতে সহায়তা দিচ্ছে ভারত সরকার। আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ লজিস্টিক সাপোর্টও দিচ্ছে নয়াদিল্লির সরকার।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X