কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল আমাজন-ওয়ালমার্ট

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেল দেশটির রপ্তানি খাত। যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে অর্ডার স্থগিত করতে শুরু করেছে।

শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় রপ্তানিকারকদের কাছে মার্কিন ক্রেতারা চিঠি ও ইমেইল পাঠিয়ে আপাতত পোশাক ও টেক্সটাইল চালান বন্ধ রাখতে বলেছে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ক্রেতারা অতিরিক্ত খরচ ভাগাভাগি করতে রাজি নয়, বরং ভারতীয় রপ্তানিকারকদেরই তা বহন করতে বলছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় পণ্যের খরচ ৩০-৩৫ শতাংশ বেড়ে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার ৪০-৫০ শতাংশ কমে যেতে পারে এবং এর ফলে প্রায় ৪-৫ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির ৪০ থেকে ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রভিত্তিক। এ ছাড়া ভারতের টেক্সটাইল ও পোশাকশিল্পের সবচেয়ে বড় রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটি ভারতের মোট টেক্সটাইল ও পোশাক রপ্তানির ২৮ শতাংশের বাজার ধরে রেখেছিল, যার পরিমাণ ৩৬.৬১ বিলিয়ন ডলার।

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের বাজারে তারা বাংলাদেশ ও ভিয়েতনামের কাছে তাদের অর্ডার হারাতে পারে, যাদের পণ্যের ওপর ট্রাম্প ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর বুধবার (৬ আগস্ট) অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। আর বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X