মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাগ্‌বিতণ্ডার জেরে নারীকে কোপালেন খাবার ডেলিভারি বয়

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

খাবার আনতে কেন দেরি হলো, এই নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এক নারীকে ছুরিকাঘাত করেছেন একটি ফুড ডেলিভারি বয়। ঘটনার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এ ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, আহত নারীর নাম বিনোদিনী রথ। তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত। তিনি অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার আসতে অনেক দেরি হয়। যখন ডেলিভারি বয় তপন দাস ওরফে মিতু খাবার নিয়ে পৌঁছান, তখন বিনোদিনী তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেন।

এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ডেলিভারি এজেন্ট ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে বিনোদিনীর ওপর হামলা চালান। এতে বিনোদিনী ঘাড়, মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ডেলিভারি বয়কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা গেছে, হামলার সময় ওই ডেলিভারি বয় নেশাগ্রস্ত ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X