বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শুল্কারোপের বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকাও তৈরি করেছে তার প্রশাসন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নির্দেশিকাটি এখনো সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে এর খসড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বুধবারই সরকারিভাবে শুল্ক কার্যকর হওয়ার কথা। শুল্ক অনুযায়ী, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে।

নির্দেশিকা তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী, এটি বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে শুরু হবে।

সাত পাতার ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে দেখছে।

এর আগে ৬ আগস্ট ট্রাম্প এক নির্বাহী নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, উল্লেখিত সময়ের পরে মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে।

অন্যদিকে নয়াদিল্লি ইতোমধ্যেই স্পষ্ট জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপ মেনে নেবে না। ভারতের অবস্থান অনুযায়ী, ওয়াশিংটনও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (২৫ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে এক সভায় বলেন, “যতই চাপ আসুক, আমরা তার মোকাবিলা করার জন্য শক্তিবৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে।”

এদিকে, মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রপ্তানিকারকদের ওপর শুল্কের প্রভাব, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X