কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জি-২০ সম্মেলনের আগে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকের কিছু মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মোদি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ভিডিও শেয়ার করেছে এক্সে-(টুইটার)।

ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদি। এরপর সেখানে গাড়িতে করে আসেন শেখ হাসিনা। গাড়ি থেকে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদি। এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

ভিডিওটির শেষে দেখা যায়, মোদির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন। আলোচনার সময়ও তাদের প্রাণচঞ্চল দেখা যায়।

এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বৈঠকের কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে বৈঠক শেষে এক্স বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক কিছুর মতো বিষয় উঠে এসেছে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে নয়াদিল্লিতে পৌঁছান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকেসহ সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ।

এবারের জি-২০ সম্মেলনের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’। এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী দুটি অধিবেশনে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X