কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনের আগমুহূর্তে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক দ্বিপক্ষীয় বৈঠকের পরপর দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই অঙ্গীকার করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

যৌথ বিবৃতিতে কোয়াড জোটের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও ভারত মুক্ত, স্বাধীন, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে। এই জোটের আরও দুই সদস্য হলো অস্ট্রেলিয়া ও জাপান।

চলতি বছরের জুনের পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সশরীরে বৈঠক করলেন বাইডেন ও মোদি। এর আগে গত জুনে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন মোদি।

শুক্রবারের বৈঠকে মোদির গত ওয়াশিংটন সফরের সময় হওয়া বেশ কয়েকটি চুক্তি নিয়েও আলোচনা করেছেন মোদি ও বাইডেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সামরিক বিমানে জ্বালানি সরবরাহে জেনারেল ইলেকট্রিককে ভারতে জেট ইঞ্জিন তৈরি করার অনুমতি দেওয়া নিয়ে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের ড্রোন কেনা বিষয়ক চুক্তিকেও স্বাগত জানিয়েছেন।

গতকালের বাইডেন-মোদি বৈঠকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও মার্কিন বাণিজ্যমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত ছিলেন।

আজই দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। এবারের জি-২০ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লি এসে পৌঁছেছেন। বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে এমন বিষয় নিয়ে এবারের সম্মেলনে আলোচনা করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X