কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে মাতাল তরুণীকে ধর্ষণের দায়ে ভারতীয় যুবক গ্রেপ্তার

কার্ডিফের সাউথ ওয়েলস পুলিশ প্রীত ভিকালের ছবি প্রকাশ করে।
কার্ডিফের সাউথ ওয়েলস পুলিশ প্রীত ভিকালের ছবি প্রকাশ করে।

যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষার্থীর বিরুদ্ধে মাতাল অবস্থায় এক নারীকে ফ্ল্যাটে নিয়ে অর্ধচেতন অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত বছরের জুন মাসে কার্ডিফে ২০ বছর বয়সী প্রীত ভিকাল ওই নারীকে মাতাল অবস্থায় তার ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত নারী ও যুবক তাদের বন্ধুদের সঙ্গে নাইট আউটে গিয়েছিলেন। সেখানেই প্রীতের সাথে পরিচিত হন সেই নারী।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী প্রচুর পরিমাণে মদ পান করার কারণে চূড়ান্ত পর্যায়ের মাতাল ছিলেন। ক্লাব থেকে বের হয়ে তিনি প্রীত ভিকালের সঙ্গে কথা বলা শুরু করেন। এসময় তারা কথা বলতে বলতে নিজ দল থেকে পৃথক হয়ে যান।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রীত ভিকাল ওই নারীকে তার বাহুতে আবদ্ধ করে নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন। ফুটেজে দেখা যায়, তারা একটি পাব পার করছিল। এসময় ওই নারীকে কোনোমতে প্রীতকে ধরে থাকতে দেখা যায়।

কার্ডিফের সাউথ ওয়েলস পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রীত ভিকালকে সিটি সেন্টারের কাছে ওই নারীকে ধরে নিয়ে যাচ্ছেন।

টুইটারে পুলিশ আরও জানায়, অপরিচিত মানুষের দ্বারা এমন হামলা ইদানিং ঘটে না বললেই চলে। তবে প্রীত ভিকাল এর ব্যতিক্রম। সে একজন ভয়াবহ মানুষ। সে কমবয়সী এক তরুণীর মাতাল ও অসহায় অবস্থার ফায়দা লুটেছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রীত ওই নারীর একটি ছবি তুলে তার বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। পুলিশের কাছে ওই নারী সাহসিকতার সাথে ঘটনার বর্ণণা দিয়েছেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ ও ইন্সটাগ্রাম মেসেজ দেখে প্রীতকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X