কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার

কুুকুরের আক্রমণ। ছবি: সংগৃহীত
কুুকুরের আক্রমণ। ছবি: সংগৃহীত

কুকুরের আক্রমণে ছয় বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। এ সময় তার একটি কান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় কুকুরের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার সন্ধ্যায় কুকুরটি হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে এসে শিশুটির ওপর আক্রমণ চালায়। কুকুরটি রাজেশ পাল নামে ৫০ বছরের এক টেইলরের মালিকানাধীন, যিনি পেশায় দর্জি। দিল্লির উত্তর-পশ্চিমের প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে প্রেমনগর থানায় বিকেল ৫টা ৩৮ মিনিটে ফোন করা হয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শিশুটি বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। কুকুরটি তার ডান কান ছিঁড়ে ফেলেছে। প্রতিবেশীদের সাহায্যে শিশুটির পরিবার কুকুরটিকে তাড়িয়ে তাকে মুক্ত করতে সক্ষম হয় এবং শিশুটিকে দ্রুত বিএসএ হাসপাতাল, রোহিণী নিয়ে যাওয়া হয়। পরে তাকে সাফদরজং হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, কুকুরটি প্রায় দেড় বছর আগে রাজেশ পালের ছেলে সাচিন পাল তার বাড়িতে নিয়ে এসেছিল। বর্তমানে সাচিন পাল একটি খুনের চেষ্টা মামলায় কারাগারে রয়েছেন।

পুলিশ শিশুটির চিকিৎসার তথ্য সংগ্রহ করেছে এবং শিশুটির বাবা দিনেশের জবানবন্দি রেকর্ড করেছে। তিনি একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ এবং চিকিৎসা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রেমনগর থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় কুকুরের মালিক রাজেশ পালকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদল নেতাদের মারধর

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১১

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১২

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৩

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৪

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৫

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

১৬

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

১৭

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনি

১৮

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : চেয়ারম্যান

১৯

‘জামায়াত নেতার বেদে মেয়েদের চুল কেটে দেওয়ার’ দাবিটি ভুয়া

২০
X