রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খুমেক হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ নভেম্বর জন্ম নেওয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা-মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর, শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর সদস্যরা। সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

এ সময় ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন ও সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডা. আহসান হাবীবসহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ শওকত আলী, ডা. মাসুদুর রহমান লিমন, ডা. মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X