কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় সাংবাদিক প্রবীর পুরকায়স্থ গ্রেপ্তার

সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। ছবি : সংগৃহীত
সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। ছবি : সংগৃহীত

ভারতীয় নিউজপোর্টাল নিউজক্লিকের প্রতিষ্ঠাতা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে সন্ত্রাসবিরোধী আইন ও অবৈধ কার্যকলাপ দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক প্রবীর ছাড়াও এই নিউজ পোর্টালের এইচআর বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হয়েছে। নিউজ পোর্টালটি বেইজিংয়ের অর্থায়নে চীনা প্রপাগান্ডা ছড়াচ্ছে—নিউইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের কয়েক দিন পর আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

তাদের গ্রেপ্তারের আগে দিনের শুরুতে দিল্লি ও মুম্বাইয়ের ২০ জায়গায় নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দেশটির বিরোধীদলীয় নেতারা। তারা বলছেন, এটি দেশের স্বাধীন সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন।

দিল্লি পুলিশের একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষ ও ৯ জন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় ডিজিটাল ডিভাইস, নথিপত্র ইত্যাদি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তী নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।

দিল্লি পুলিশের দাবি, চীনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিউজক্লিক প্রায় ৩৮ কোটি রুপি পেয়েছে। এসব অর্থ তাদের ওয়েবসাইটে চীনপন্থি আধেয় প্রচারে ব্যবহার করা হয়েছে। রপ্তানি পরিষেবার ফি বাবাদ ২৯ কোটি রুপি এবং শেয়ারের দাম বৃদ্ধির মাধ্যমে এফডিআই বাবদ ৯ কোটি রুপি পেয়েছে নিউজক্লিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X