কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সিকিমে আকস্মিক বন্যায় নিহত ১০, নিখোঁজ ৮২

সিকিমে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত
সিকিমে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২২ ভারতীয় সেনাসহ ৮২ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আকস্মিক এ বন্যায় ১৪টি সেতু ভেঙে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার ভোরে সিকিমে বৃষ্টিপাত শুরু হয়। অতিবৃষ্টিতে সিকিমের উত্তরাঞ্চলে লোনাক হ্রদের পানি অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে তিস্তা নদীর ওপর। এ ছাড়া চানথাং বাঁধের অতিরিক্ত পানি ছেড়ে দিলে তিস্তা নদীর ভাটিতে পানির উচ্চতা ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এতে সিংতামের কাছে বারদাংয়ে সেনাবাহিনীর যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ২৩ সেনা সদস্য নিখোঁজ হন। পরে নিখোঁজ সেনা সদস্যদের মধ্যে থেকে একজনকে উদ্ধারের কথা জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

বৃষ্টি ‍ও বন্যা পরিস্থিতির কারণে সিকিম প্রশাসন রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিকিমের চুংথাং হ্রদ উপচে পড়ায় তিস্তা নদী ফুলে-ফেঁপে উঠেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ‘গজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকাগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনুগ্রহ করে সতর্ক থাকুন।’

এদিকে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। তা ছাড়া দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারি বৃষ্টি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X