কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মোদি খুব জ্ঞানী লোক : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মোদি খুব জ্ঞানী লোক। তার নেতৃত্বে ভারত উন্নয়নের অনেক উন্নয়ন করেছে। রাশিয়ার সংবাতমাধ্যম আরটির বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি সরকারি ও মিনিউসিপাল কর্মকর্তাদের দেশীয় গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। এক বাণিজ্যিক সম্মেলনে ভারতও দেশীয় গাড়ি ব্যবহার করেছে। আর তাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর অবারও তার মুখে একই ব্যক্তির প্রশংসা শোনা গেল।

এক অনুষ্ঠানে পুতিন বলেন, ভারতের সাথে আমাদের খুব ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি খুবই জ্ঞানী মানুষ। তার নেতৃত্বে ভারত অনেক উন্নয়ন করছে। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে দেশটি। এটি উভয় দেশের জন্য অনুকূল বিষয়।

অর্থনৈতিক সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার কথা বলেন পুতিন। এর আগে গত মাসেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেছে। ইস্টার্ন ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রশংসা করেছিলেন তিনি। গাড়ি তৈরি খাত নিয়ে আলোচনার সময় ভারতের প্রশংসা শোনা যায় রুশ প্রেসিডেন্টের মুখে।

মুখে প্রশংসা করলেও ভারতে সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও তখন গুঞ্জন ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি সম্মেলনে অংশ নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X