কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:২৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা আরেক ট্রেনের, নিহত ১৩

রোববার অন্ধ্র প্রদেশর ভিজিয়ানগরম জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রোববার অন্ধ্র প্রদেশর ভিজিয়ানগরম জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। গতকাল রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদেশর ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে পেছন থেকে অপর একটি ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় সংকেত না পাওয়ায় ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনের ওপর দাঁড়িয়েছিল বিশাখাপত্তনম-পালাসার একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পেছন দিক থেকে ভিজাগ-রায়গডড়ের অপর একটি যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনের চালক সংকেত দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনার পরপর এই লাইনের ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন অন্য লাইনে ডাইভার্ট করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগি ছাড়া মধ্যরাতেই দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।

ভিজিয়ানগরম কালেক্টর নাগলক্ষ্মী বলেছেন, এই ট্রেন দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহতদের সবাই অন্ধ্র প্রদেশের। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এর আগে গত জুনে ওড়িশায় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। গত ২ জুন বহনাগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে ত্রিমুখীর সংঘর্ষ হলে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X