কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জিহ্বার অস্ত্রোপচারের বদলে খৎনা, তদন্তে স্বাস্থ্য বিভাগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে আড়াই বছরের এক শিশুর জিহ্বার অস্ত্রোপচারের বদলে খৎনা করানোর অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে ঘটনাটি তদন্তে উত্তরপ্রদেশ সরকার স্বাস্থ্য বিভাগের একটি দলকে এম খান নামের ওই হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, তিনি ঘটনাটি তদন্তে স্বাস্থ্য বিভাগের একটি দল পাঠিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ব্রজেশ পাঠক বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর এবং অবিলম্বে ওই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হবে। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ এ ছাড়া তদন্তের রিপোর্টের ভিত্তিতে ওই হাসপাতালটি সিলগালা করা হবে বলেও জানান তিনি।

গতকাল রোববার বেরেলি জেলা ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেছেন, ‘চিফ মেডিকেল অফিসার দ্বারা গঠিত তিন সদস্যের তদন্ত দলের প্রতিবেদন আসার পরই হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চিফ মেডিকেল অফিসার ডা. বলবীর সিং বলছেন, ‘ওই শিশুটির চিকিৎসার জন্য এম খান হাসপাতালে গিয়েছিল তার পরিবার। সেখানে শিশুটির জিহ্বার অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অস্ত্রোপচারের পর শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসকরা জিহ্বার অস্ত্রোপচার না করে খৎনা করেছেন।’

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এরই মধ্যে প্রতিবাদ জানিয়ে হাসপাতালের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে ওই হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X