কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৫০ বছর ধরে মসজিদ চালাচ্ছে হিন্দু পরিবার

৫০ বছর ধরে মসজিদ চালাচ্ছে হিন্দু পরিবার । ছবি : সংগৃহীত
৫০ বছর ধরে মসজিদ চালাচ্ছে হিন্দু পরিবার । ছবি : সংগৃহীত

প্রায় ৫০ বছর ধরে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে একটি হিন্দু পরিবার। বিভিন্ন উন্নয়ন খরচও বহন করছেন তারা। শুধু তা-ই নয়, সেহরির সময় ইমামকে ডেকে দেওয়া, ওজুর পানি সরবরাহ, মসজিদ পরিষ্কারসহ নানা কাজ করছে পরিবারটি। ধর্মীয় সম্প্রীতির এ ঘটনা ভারতের উত্তর২৪ পরগনায়।

‘আমানতি মসজিদ’ নামে পরিচিত ওই মসজিদ প্রায় অর্ধ শতাব্দী ধরে রক্ষণাবেক্ষণ করছে সেই হিন্দু পরিবার। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, ১৯৬৫ সালে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনায় পাড়ি জমান খুলনার নীরদ কৃষ্ণ বসু।

স্থানীয় মোড়লের সঙ্গে বিনিময়ের মাধ্যমে মসজিদের জায়গাসহ মালিক হন ১৬ বিঘা জমির। এরপর থেকে শতবর্ষ পুরোনো মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছিলেন নীরদ বসুর ছেলে দীপক বসু। এখন এটি রক্ষণাবেক্ষণ করছেন দীপক বসুর ছেলে পার্থ সারথি বসু। অর্থাৎ বংশ পরম্পরা ধরেই মসজিদটির সেবায় নিয়োজিত পরিবারটি। পার্থ বসুর দাবি, ছোটবেলায় তিনি খুব অসুস্থ হলে চিকিৎসক তার বেঁচে থাকার আশা ছেড়ে দেন। পরিবারও উপায় না দেখে এই মসজিদে ফেলে রেখে যান তার মা। পরে মসজিদের ইমাম তাকে দেখভাল করলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সেই স্মৃতি নিয়ে এখনো হাসিমুখে থাকেন।

শুধু নিজের অর্থে মসজিদটি পুনর্নির্মাণই নয়, এখন স্বপ্ন দেখছেন, একটি মিনার নির্মাণের। ধর্মের নামে যুদ্ধ-লড়াই ভুলে সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন পার্থ বসু। ৩০ ফুট দৈর্ঘ্য আর ২৫ ফুট প্রস্থের এই মসজিদের ইমাম মাওলানা আখতার আলি। পার্থ বসুর নিবেদন মুগ্ধ করে তাকে। বলেন, পার্থ বসুর আচরণে মনেই হয় না তিনি অন্য সম্প্রদায়ের মানুষ। মসজিদের সব কাজেই যুক্ত থাকেন তিনি। স্থানীয়রা জানান, পার্থর এ কাজ অন্যদের জন্য উদাহরণ। যারা সাম্প্রদায়িক, সমাজের শান্তি বিনষ্টকারী, পার্থ বসুর এই কাজ থেকে তাদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X