কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গতিতে উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। ছবি : সংগৃহীত
ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। ছবি : সংগৃহীত

তীব্র গতিতে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। এর ফলে ওই অঞ্চলে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগ রয়েছে ১০০ থেকে ১১০ কিলোমিটার। উত্তাল সমুদ্রে দেড় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। এখন পর্যন্ত চেন্নাইয়ে বৃষ্টিসংক্রান্ত ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়। অন্ধ্রের নেল্লোর এবং মছিলিপত্তনমের মাঝামাঝি জায়গা দিয়ে ঘূর্ণিঝড় ভূভাগে প্রবেশ করছে। এর ফলে অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। উত্তাল সমুদ্রে দেড় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এতে প্লাবিত হবে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিচু অঞ্চলগুলো।

এর আগে অন্ধ্রপ্রদেশ সরকার ৮টি জেলার জন্য সতর্কতা জারি করেছে। জেলাগুলো হচ্ছে- তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরি, কোনাসিমা ও কাকিনাদা। পুদুচেরির উপকূলীয় অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচল সীমিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X