কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লোহিত সাগরে ভারতগামী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা ড্রোন হামলা করেছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। খবর এনডিটিভির।

ড্রোন হামলার শিকার ট্যাংকারটির নাম এমভি সাইবাবা। এটি গ্যাবনের পতাকাবাহী একটি ট্যাংকার। হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় নাবিক এতে ছিলেন। তবে তারা কেউ হতাহত হননি।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, দুটি জাহাজ হামলা শিকার হয়েছে বলে দক্ষিণ লোহিত সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে বার্তা পাঠায়। তাদের মধ্যে একটি নরওয়ের পতাকাবাহী ও মালিকানাধীন রাসায়নিক ট্যাংকার এমভি ব্লামানেন এবং অন্যটি এমভি সাইবাবা। নরওয়ের পতাকাবাহী ট্যাংকারটি হুতিদের ড্রোন হামলার শিকার হতে হতে বেঁচে গেলেও ভারতগামী ট্যাংকার এমভি সাইবাবা ড্রোন হামলার শিকার হয়েছে।

এই দুই জাহাজের ডিস্ট্রেস কলের সাড়া দিয়ে এগিয়ে যায় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ উএসএস ল্যাবুন। এরপর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করে জাহাজটি।

এর আগে শনিবার ভোরে ভারত মহাসাগরে একটি রাসায়নিকবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। ইরান এই হামলা করেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরানের সমর্থনপ্রাপ্ত হুতি সদস্যরা। ১৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১৫টি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে। হুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

এতদিন ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে লোহিত সাগরে হামলার ঘটনা ঘটলেও এবার সেই উত্তেজনা ভারত মহাসাগরে ছড়িয়েছে। ভারত মহাসাগরে শনিবারের হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়াল বলে জানিয়েছে রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X