কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত মহাসাগরে ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে, দাবি যুক্তরাষ্ট্রের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরান থেকে ছোড়া একটি ড্রোন গতকাল শনিবার ভোরে ভারত মহাসাগরে একটি রাসায়নিকবাহী ট্যাংকারে হামলা করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এমন দাবি করেছে। খবর রয়টার্সের।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ট্যাংকারটির নাম চেম প্লুটো। মোটরচালিত যানটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি জাপানের মালিকানাধীন হলেও নেদারল্যান্ডসভিত্তিক একটি কোম্পানি পরিচালনা করে থাকে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইরান থেকে ছোড়া একটি একমুখী ড্রোন এতে হামলা করেছে। তবে এই হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকারে লাগা আগুনও নেভানো হয়েছে।

ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে। হুথিদের হামলার ভয়ে অনেক জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে। এবার ভারত মহাসাগরে এই হামলার ঘটনা জাহাজ চলাচলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়াল।

শনিবারের হামলা নিয়ে ২০২১ সালের পর বাণিজ্যিক জাহাজে সপ্তমবারে মতো ইরানি হামলার ঘটনা ঘটল বলে জানিয়েছে পেন্টাগন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধি দলের একজন মুখপাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১০

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১১

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৩

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৪

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৫

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৬

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৭

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৮

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৯

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

২০
X