কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিতে মোদিকে মমতার চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, বাংলা ভাষার বয়স ২ হাজার ৫০০ বছর। আগের সরকার বাংলা ভাষা বিকাশের উদ্যোগ নেয়নি। তামিল, তেলেগু, সংস্কৃতসহ আরও অনেক ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে বাংলা নয় কেন? এমন কথাই আমি প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছি।

প্রাগৈতিহাসিক যুগেও বাংলা ভাষা ছিল এমন দাবির সত্যতা প্রমাণে পশ্চিমবঙ্গ সরকার অনেক তথ্য-প্রমাণ জোগাড় করেছে। মোদিকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন, খ্রিষ্টপূর্ব তৃতীয়-চতুর্থ শতকেও বাংলা ভাষার খোঁজ পাওয়া যায়। আমাদের ভাষা একটি ক্লাসিক্যাল ভাষা। আমরা এটির স্বীকৃতি চাই।

চিঠিতে মমতা আরও উল্লেখ করেছেন, বাংলা বিশ্বের একটি দেশের (বাংলাদেশের) রাষ্ট্র ভাষা। এটি আমাদের রাজ্যের সরকারি ভাষা। ভারতে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। এ ছাড়া বিশ্বের সপ্তম সর্বাধিক কথ্য ভাষা। প্রাগৈতিহাসিক যুগ থেকে বাঙালিদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। বাংলা ভাষার প্রাচীনত্ব সম্পর্কে সবসময়ই দাবি করা হয়েছিল। কিন্তু এতদিন বৈজ্ঞানিকভাবে দাবিটি প্রমাণ করার জন্য সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি। এখন বিষয়টি প্রমাণ করার জন্য সুনির্দিষ্ট তথ্য প্রমাণ-ভিত্তিক গবেষণা উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। আমি নিশ্চিত যে আপনি এই পাণ্ডিত্যপূর্ণ কাজের প্রশংসা করবেন এবং আমাদের ভাষা সেই অনুযায়ী যথাযথ স্বীকৃতি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X